, , ।
স্টাফ রিপোটার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসায় অর্থ যোগানের সহায়তা করার অভিযোগে জামায়াাত নেতা আটক হয়েছে। গত সোমবার বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মাদক কারবারি জিয়ারুল ইসলাম জিয়া আটক হয়।
চারদিনের রিমান্ডে এনে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদে জিয়া একাধিক ব্যাক্তির জড়িত থাকার কথা বলে। এদের মধ্যে অন্যতম হচ্ছে উপজেলার উজানপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে ও মাটিকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রটারি সারোওয়ার জাহান (৪৭)। মাদক বিক্রির অর্থযোগান দিয়ে তিনি সহায়তা করেন বলে জিজ্ঞাসাবাদে জিয়া স্বীকার করে।
ফলে পুলিশ সারোওয়ার জাহানকে রেলগেট বাইপাস এলাকা থেকে আটক করে। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গোদাগাড়ী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃত জিয়ারুল ইসলাম জিয়া রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে মাদক কারবার সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তার কাছে পাওয়া তথ্য যাছাই-বাছাই করে আরো জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাড়ে কেজি হেরোইন সহ জিয়ারুল ইসলাম জিয়া আটক হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে অন্য মাদক ব্যবসায়ীরা।