সর্বশেষ সংবাদ :

সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিটন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের মালিথা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর লিটন উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দি গ্রামের রতন আলীর ছেলে। লিটন পেশায় দোকান শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, দাশুড়িয়ার দোকান থেকে সাইকেল চালিয়ে লিটন নিজ বাড়িতে ফিরছিলেন। সে সময় নাটোর থেকে এই দ্রুতগামী যাত্রীবাহী বাস সাইকেল আরোহী লিটনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


প্রকাশিত: June 17, 2023 | সময়: 4:33 am | সুমন শেখ

আরও খবর