, , ।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে শনিবার জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি এর আয়োজন করেন। প্রধান অতিথি হিসবে এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম হোসেন প্রমুখ। উপজেলার ৫৩টি মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক বিদ্যালয়, ২৮ টি মাদ্রাসা ও ১৪টি সাধারণ ও কারিগরি কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সানশাইন/সোহরাব