বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার প্রথম দিন শুক্রবার বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. কে এম রেজানুর রহমান শেরে বাংলা নগর উচ্চ বিদ্যালয়, ঢাকা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, ২২১ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১ শত ৫১ জন এবং নারী পরীক্ষার্থী ১৪ হাজার ৮ শত ৬৩ জন।