সর্বশেষ সংবাদ :

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এরশাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই শিক্ষিকা ব্যাংক কর্মকর্তা বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করলে গত সোমবার দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান মহল্লার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত এরশাদ আলী পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত তিনবছর আগে এরশাদ আলীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। আগের স্ত্রী থাকা সত্বেও ব্যাংক কর্মকর্তা এরশাদ আলী ওই শিক্ষিকার কাছে নিজে অবিবাহিত পরিচয় দিয়েছিলেন। এরপর থেকে এরশাদ আলীর সঙ্গে তাঁর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা দুজন বিভিন্ন স্থানে একান্ত সময় কাটাতেন। প্রায় আট মাস আগে থেকে এরশাদ আলী তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে আসছিল। এরশাদ আলী গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আবারও তাঁকে ধর্ষণ করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা এরশাদ আলীকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে আদালতের ম্যধমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষিকার ডাক্তারি পরীক্ষা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।


প্রকাশিত: May 3, 2023 | সময়: 5:21 am | সুমন শেখ