সর্বশেষ সংবাদ :

ধর্ম প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন আজ

স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি দুই দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার রাজশাহী আসবেন। তিনি সড়কপথে সকাল সাড়ে নয়টায় রাজশাহী সার্কিট হাউসে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল দশ’টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন।
পরদিন বুধবার ( ১৫ মার্চ ) প্রতিমন্ত্রী সকাল দশ’টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন। এদিন তিনি বিকাল সাড়ে পাঁচটায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।


প্রকাশিত: March 14, 2023 | সময়: 5:10 am | সুমন শেখ