সর্বশেষ সংবাদ :

১০ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 

১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি। শনিবার বেলা ১১টার দিকে শহরের সোনার মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রাজশাহী বিভাগের সহ- সাংগাঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়াত-উদ্দৌলা, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওবায়েদ পাঠান,শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোবিনুল রহমান মবিন মিয়া, বিএনপি নেতা আবু তাহের খোকন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।

সমাবেশে বক্তারা, তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যের প্রতিবাদ জানান। এছাড়াও অবৈধ সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

সানশাইন / শামি


প্রকাশিত: March 11, 2023 | সময়: 10:22 pm | Daily Sunshine