রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পালিদেহা ও ভাদুর বটতলা নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল কর্মকার (৫২) ও নবীর আলী (৯৪) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা দু’জনই মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শ্যামল কর্মকার পারিদেহা গ্রামের মৃত সুকুমার কর্মকারের ছেলে এবং নবীর আলী জোকাদহ গ্রামের মৃত্যু সাজুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত আটটার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের পালিদেহা নামক স্থানে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আহত হন শ্যামল কর্মকার ঠিক একই সময়ে লালপুর-ঈশ্বরদী সড়কের ভাদুর বটতলায় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আহত হন নবীর আলী তাদেরকে লালপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন সেখানে তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এঘটনায় পৃথক দু’টি জিডি হয়েছে। লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।