সর্বশেষ সংবাদ :

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে এসছেন নতুন দুই মুখ

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় শিক্ষার প্রসার বৃদ্ধি ও মান উন্নয়ন করতে ঢেলে সাজানো হচ্ছে নতুন নেতৃত্ব। ইতোমধ্যে বাঘা সদরে অবস্থিত দুটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এর একটি বাঘা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হয়েছেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ তফিকুল ইসলাম তফি। অপরটি বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মোকলেসুর রহমান মুকুল।

 

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত আ’লীগ সরকার আমলে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দির্ঘ মেয়াদী সভাপতির দায়িত্ব পালন করেছেন আ.লীগ দলীয় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। তারা প্রতিষ্ঠান উন্নয়নের নামে বিভিন্ন সময় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে নিজেরা আখের গুছিয়েছেন। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে । অধিকাংশ সময় এমনও লক্ষ্য করা গেছে শিক্ষার্থীদের ছুটতে হয়েছে কোচিং বানিজ্যের দিকে। তবে এবার এর ব্যত্যয় ঘটবে বলে মত প্রশন করেছেন নতুন কমিটি।

 

বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি জানান, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা আবু সাঈদ চাঁদ ভাই-শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। তাঁর একটিই চাওয়া , শিক্ষার্থীরা যেন আদর্শ শিক্ষক দ্বারা পড়া-লেখা শিখে প্রকৃত মানুষ হিসাবে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে।

 

 

সরেজমিন দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) আনুষ্ঠানিক ভাবে বাঘা উচ্চ বিদ্যালয় এর সভাপতি হিসেবে মো: তফিকুল ইসলাম তোফি কে মনোনীত করে দায়িত্বভার তুলে দিয়েছেন অত্র অঞ্চলের জননন্দিত জননেতা জনাব মোঃ আবু সাঈদ চাঁদ । এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব ফখরুল হাসান বাবলু , উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ আশরাফুল ইসলাম মলিন ।

 

উপজেলা বিএনপির সদস্য জনাব মোখলেছুর রহমান মুকুল , উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অপর এক সদস্য মোঃ সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামীম সরকার-সহ বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জনাব সালেহ আহমেদ সালাম , উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি সহ বিভিন্ন সগযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ দিকে এই কমিটি গঠনের চারদিন আগে বাঘা রাহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের কমিটিও একই ভাবে পরিবর্তন করা হয়। উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন করা। সেখানে পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন ভাবে সভাপতি নির্বাচিত করা হয় উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোখলেছুর রহমান মুকুলকে। যার সত্যতা নিশ্চিত করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবুল ইসলাম।

সানশাইন/নুরুজ্জামান/রাজ


প্রকাশিত: March 7, 2025 | সময়: 12:30 pm | Daily Sunshine