সর্বশেষ সংবাদ :

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে।শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ডেবরপাড়া এলাকাই এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের একই পরিবারের শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (৩০), ও নাতি ইভান (৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, শহিদুল ইসলাম তার ছেলে ও নাতি কে নিয়ে লালপুরে দাওয়াত খেতে যাচ্ছিলো। সোহাগ মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় ডেবরপাড়া পৌঁছাইলে লালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত নিহতের পরিবারের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। বাসটি থানায় আনা হয়েছে।

 


প্রকাশিত: November 18, 2022 | সময়: 5:27 pm | Daily Sunshine