সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় হত্যার মামলায় বাবা মা ও ভাই আটক

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় হোসনেআরা প্রান্তি (২০) নামের এক মেয়েকে হত্যার অভিযোগে বাবা মা ও ভাইকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতার হলো, নিহতের বাবা বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিম (১৮)। মঙ্গলবার রাতে উপজেলার গন্ডগোহালী গ্রামের জামালগঞ্জ পাড়ার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পুঠিয়া থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ মার্চ সকালে বাড়ির পাশের একটি আমগাছে প্রান্তির গলায় ফাঁস
দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পুলিশের হাতে ময়না তদন্তের রিপোর্ট আসে। রিপোর্টে প্রান্তিকে মারধোর করে হত্যার পর আমাগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়। যেন হত্যার ঘটনাটি আত্নহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহারওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে নিহত প্রান্তির ভাই সবকিছু স্বীকার করেছে। এছাড়াও আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।


প্রকাশিত: November 10, 2022 | সময়: 6:19 am | সুমন শেখ

আরও খবর