সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন 

আত্রাই প্রতিনিধিঃ

গ্রাহকদের সার্বক্ষনিক সেবাদানের লক্ষে নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শাখা ম্যানেজার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সোনালী ব্যাংক নওগাঁর প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার ওলিউজ্জামান, সহকারী জেনারেল ম্যানেজার আহসান রেজা, প্রধান শিক্ষক আজিম উদ্দিন সরদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাখায় কর্মরতসহ গ্রাহক উপস্থিত ছিলেন।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: November 2, 2022 | সময়: 8:34 pm | Daily Sunshine

আরও খবর