সর্বশেষ সংবাদ :

ভাঙ্গুড়ায় নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ভাঙ্গুড়া প্রতিনিধি

স্থানীয় মানুষের চিকিৎসা সেবা উন্নতির জন্য পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় নব উদ্যোমে আধুনিক সেবার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে লালফিতা কেটে নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন।

 

 

এসময় নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক নান্নু বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা ও নিভূল পরীক্ষার জন্য এ প্রতিষ্ঠান করা হয়েছে। এখানে এসে আপনারা সকলের ও আপনাদের প্রিয়জনদের সেবা সূলভ মূল্যে নিতে পারবেন। আশা করছি সুন্দরভাবে দক্ষতার সাথে সর্বোচ্চ সেবা দেয়া হবে বলে তিনি জানান।

 

 

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও মোনাজাতের মাধ্যমে নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: October 13, 2022 | সময়: 4:12 pm | Daily Sunshine