সর্বশেষ সংবাদ :

সান্তাহারে এ্যাম্পলসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০ পিস মাদকদ্রব্য এ্যাম্পলসহ সোহেল রানা লিয়ন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার সোহেল রানা লিয়ন উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মোঃ জুয়েলের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের প্রবাসীপাড়া মহল্লার জোরা পুকুর এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নেশা জাতীয় মাদকদ্রব্য ১০ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ধৃত সোহেল রানা লিয়নের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 25, 2022 | সময়: 11:01 pm | সানশাইন

আরও খবর