সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে একসাথে জন্ম নেওয়া ৪ নবজাতকের মৃত্যু

নাটোর প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে একসাথে জন্ম নেওয়া ৪টি নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের মৌখাড়া বাজারের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নবজাতকগুলো ওই মহল্লার নিখির দাসের সন্তান। ৪ টি নবজাতকের মধ্যে ৩ টি ছেলে ও ১ টি মেয়ে।

 

মৃত নবজাতকের বাবা নিখিল দাস জানান, গতকাল রাত ৯ টার দিকে তার স্ত্রীর পেটে ব্যথা উঠলে বাড়িতেই প্রথমে একটি বাচ্চা প্রসব করে। পরবর্তীতে বনপাড়া আমিনা হাসপাতালে নিলে আরও ৩ টা বাচ্চা প্রসব করে। রাত ১টার দিকে বাচ্চাগুলো মৃত্যুবরন করে। আজ দুপুর ১২ টার দিকে নবজাতকগুলোকে স্থানীয় শ্মশানে দাহ করা হয়।

 

নিখিল দাস আরও বলেন,তাদের সংসারে ১২ বছরে কোনো সন্তান ছিলো না।গত রাতে চারটি সন্তান জন্ম হওয়ায় পরিবারের সবাই খুব খুশি হয়েছিলো। কিন্তু চারটি বাচ্চাই মারা যাওয়ায় পরিবার এবং আত্মীয়স্বজন সবাই অনেক কষ্ট পেয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: August 10, 2022 | সময়: 6:33 pm | Daily Sunshine