সর্বশেষ সংবাদ :

জামিল ব্রিগেডকে সম্মাননা দিল ঢাকা পোস্ট

প্রেস বিজ্ঞপ্তি: সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় করোনাকালে স্বেচ্ছায় সেবাদানকারী সংগঠন শহিদ জামিল ব্রিগেডকে সম্মাননা স্মারক প্রদান করেছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট।
বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামিল ব্রিগেডসহ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জামিল ব্রিগেডসহ ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, করোনা মহামারির সময় বিশেষ অবদানের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক ও রাজশাহী সিটি করপোরেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি , রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজির প্রতিনিধি পুলিশ সুপার আব্দুস সালাম, রাজশাহী মহানগর ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, রাজশাহী রক্ষা আন্দোলনের সমন্বয়ক জামাত খাঁন, ঢাকা পোস্টের রাজশাহী বিভাগীয় প্রধান ফেরদৌস সিদ্দিকি প্রমুখ।


প্রকাশিত: February 17, 2022 | সময়: 6:35 am | সুমন শেখ

আরও খবর