সর্বশেষ সংবাদ :

মেয়র লিটন ও যুবলীগ নেতা রনির রোগমুক্তি কামনা

স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্ত আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাদ আসর নগরীর দড়িখরবোনা ঈদগা মাঠে ১৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সহসভাপতি মো. শামিম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, নগর যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম খান ববিন, ওয়ার্ড যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান পরশ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাসুম শেখ, মো. রেন্টু, মাসুদ রানা কনক, খালিদ হাসান, মেহদী হাসান রিকো প্রমুখ।


প্রকাশিত: January 27, 2022 | সময়: 7:13 am | সুমন শেখ

আরও খবর