, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী, আলোচনা সভা ও দোয়া চেয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পত্নীতলা উপজেলার নজিপুর পাবলিক মাঠে বিকন ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন নোউ ক্যান্সার ফোরাম। এছাড়াও ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন ডাক্তার তাহমিনা আক্তার। পরে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই উপজেলায় নিবন্ধিত ২৫৮জন ক্যান্সার রোগী রয়েছে। ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পাশাপাশি ক্যান্সার রোগীদের ১বছর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হবে এই ফোরামের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাকিল রাব্বানী, হেলথ সার্ভিসে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেসের চেয়ারম্যান লুৎফর রহমানসহ স্বেচ্ছাসেবী, প্রায় ২০০ জন ক্যান্সার রোগী উপস্থিত ছিলেন।