সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল এর সমাপনী ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টার :  রাজশাহীতে রিয়েল স্টার মাস্টার্স ক্রিকেট কার্নিভাল এর নবম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল..


বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার রেকর্ডে চাপা পড়লো বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মেতেছে দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরুতে ব্যাট করতে নেমে দ্ইু ওপেনার লরা ওলভারডট ও তাজমিন ব্রিটস গড়লেন উদ্বোধনী..


বিস্তারিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। অসিদের বিপক্ষে ১৯৭৭ সালের পর এই ম্যাচের আগ পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে ভারত।..


বিস্তারিত

আইপিএল খেলার এনওসি পেয়েছেন মোস্তাফিজ, পাননি তাসকিন-শরিফুল

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে দুই কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও প্রতি বছরই..


বিস্তারিত

কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ তামিমের

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এখন আলোচনায় আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও। সেখানে কারা থাকবেন, কারা থাকবেন না এ নিয়ে আছে জল্পনা-কল্পনা। তবে আগামী বছরের চুক্তিতে না রাখার অনুরোধ..


বিস্তারিত

নিউজিল্যান্ডের অহংকার গুঁড়িয়ে বাংলাদেশের ‘প্রথম জয়’ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের কন্ডিশনে কখনোই ন্যুনতম প্রতিরোধ গড়তে পারেনি। এমনিতেও নিজেদের মাঠে কিউইরা বরাবরই অপ্রতিরোধ্য। টানা ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ড আজ জিততে পারলেই অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতো। কিন্তু তা হতে দেয়নি বাংলাদেশ। কিউই অংহকার গুঁড়িয়ে দিয়ে তার অবিস্মরণীয় এক জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক ছিল। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ওটাই ছিলো কিউই কন্ডিশনে বাংলাদেশের একমাত্র সাফল্য। এবার সেটিকে ছাপিয়ে গেলো। তামিম-সাকিববিহীন বাংলাদেশ দারুণ প্রভাব বিস্তার করে অবিস্মরণীয় জয় পেলো শুধু ম্যাচ জিতেছে বললেও ভুল হবে। গত ১৬ বছরে ৭ বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। আগে ছয় সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী বাংলাদেশ। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে শান্ত-শরিফুল-তানজীম সাকিবরা। অধিনায়ক শান্ত ম্যাচের আগের দিনই আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, শেষ ম্যাচটা তারা জিততে মুখিয়ে আছেন। আজ ১৬তম ওভারে আদিত্য অশোকের প্রথম বলে ডাবল নিয়ে শান্তই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেও দলকে সাফল্যে ভাসিয়েছেন। ওয়ানডেতে সাফল্য পেতে কিছুটা অপেক্ষা করতে হয়েছে। সবমিলিয়ে ৬ষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নবীন এই অধিনায়ক। নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে জয়ের সুবাস আগেই পাচ্ছিলো বাংলাদেশ। তবুও ম্যাচটা যে খেলেই জিততে হবে, তাই শঙ্কাও কম ছিল না। ৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যার কারণে পঞ্চম ওভারে মাঠ ছাড়তে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ার সৌম্য সরকারকে। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন শান্ত। জয় থেকে যখন ১৫ রান দূরে তখন উইলিয়াম ও’রোর্কের শিকার হন বিজয়। ৩৩ বলে ৭ চারে সাজান নিজের ৩৭ রানের ইনিংসটি। এরপর লিটনকে নিয়ে বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন শান্ত। অশোকের প্রথম বলে ডাবল নিয়ে শান্ত ২০৯ বল বাকি রেখেই ৯৯ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেললেন, তাতে দলের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। নেপিয়ারে দিনটি বাংলাদেশের জন্য যেন হয়ে উঠলো সবকিছুই ‘পারফেক্ট’ কম্বিনেশন। এমন পারফেক্ট কম্বিনেশনে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে হারালো বাংলাদেশ। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। নেপিয়ারে জয়ের বীজটা অবশ্য বুনে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ম্যাকলিন পার্কে অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। শরিফুল-সৌম্য-তানজিমদের আগুনে বোলিংয়ের সামনে খেই হারান কিউই ব্যাটাররা। নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরিফুল দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন। সৌম্যও টানা তিন ওভারে উইকেট নিলে ৩১.৪ ওভারে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। অধিনায়ক টম ল্যাথাম খেলন ২১ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর গড়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১৬২, মিরপুরে। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শতরানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। সৌম্য-শরিফুল-তানজিমদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। সৌম্য, শরিফুল ও তানজিম নিয়েছেন ৩টি করে উইকেট। ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম। শেষ ব্যাটার ও’রোর্কেকে ফিরিয়ে মোস্তাফিজ একটি উইকেট নেন।

xস্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের কন্ডিশনে কখনোই ন্যুনতম প্রতিরোধ গড়তে পারেনি। এমনিতেও নিজেদের মাঠে কিউইরা বরাবরই অপ্রতিরোধ্য। টানা ১৭ ম্যাচ..


বিস্তারিত

উপভোগের মন্ত্রেই সফল জুনিয়র সাকিব

স্পোর্টস ডেস্ক: পুরো ১০ ওভার বল করতে হয়নি তানজিম হাসান সাকিবের। তার আগেই তৃতীয় ওয়ানডেতে কিউইদের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন তিনি। ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আদায় করেছেন দুটি..


বিস্তারিত

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: পরপর দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু শেষ ওয়ানডেতে এসে পাত্তাই পেল না তারা। বাংলাদেশও তুলে নেয় তাদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে..


বিস্তারিত

এই জয় টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস দেবে : শান্ত

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিলেন। তবে ওয়ানডেতে সেই লক্ষ্য পূরণ না হলেও শেষটা জয় দিয়ে রাঙিয়েছে..


বিস্তারিত

পাকিস্তান দলে নতুন দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে মাঠের খেলায় সুবিধা করে উঠতে পারছে না পাকিস্তান। তার উপর যুক্ত হয়েছে একের পর এক চোট। এবার নতুন দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটের মিছিলে যোগ দিয়েছেন..


বিস্তারিত