সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি ডুবছে কৃষকের ধান ক্ষেত

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়ায় খাল দখল করে মাছ শিকার করতে তৈরি করা হয়েছে জলাবদ্ধতা। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় ডুবছে বহু কৃষকের ধানক্ষেত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে দেখাও মিলে সত্যতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জিউপাড়া ইউনিয়নের প্রায় ছয়টি বিলের পানি নিষ্কাশনের একমাত্র হারোখালি খালটিতে বেশ কয়েকটি স্থানে মাছ ধরার জন্য নানান রকম ভাবে খালটির মাঝখান বরাবর বেড়া দিয়ে তা পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করা হয়েছে। এতে করে ধোপাপাড়া বড় বিল হতে পানি নিষ্কাশনের ধীরগতির কারণে ডুবে আছে কৃষকের বহু ধানক্ষেতের জমি। অনেক কৃষকের ক্ষোভের লক্ষ্য করা গেছে। উক্ত খাল হতে সেসব পারেনি শাসনের বেড়ার বাধা দ্রুত সরিয়ে না দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষক। কৃষকরা দাবিও করেছেন সেসব পানি নিষ্কাশনের বাধা দ্রুত সরিয়ে দেওয়ার জন্য পাশাপাশি তারা দাবি করেছেন খালটি যেন খনন করে দেওয়া হয়।

 

 

এসব বিষয়ে বহু কৃষকরা বলেন, বর্ষা মৌসুম আসলে বোঝা যায় আসলে এই খালের গুরুত্ব কতখানি। বিলেতে ধান ক্ষেত তলিয়ে আছে অথচ খালের মাঝখানে বেড়া দিয়ে পানি নামার ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে সেসব বেরা বাধা সরিয়ে দিলে অনেকটাই আমরা উপকৃত হতাম। কিন্তু কে করবে এসব কাজ। আমরা সেসব বাধা সরাতে গেলে মারামারি হবে, মাথা ফাটবে আমাদের।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, এসব কোনো ভাবেই কাম্য নয়। বিষয়টি আমি দেখছি।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 11, 2026 | সময়: 9:35 pm | Daily Sunshine

আরও খবর