সর্বশেষ সংবাদ :

চারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলা গড়তে সকলকে এগিয়ে আসার আহবান এমপি চাঁদের

স্টাফ রিপার্টার,চারঘাট:

ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পই একদিন বৃহৎ শিল্পে রুপান্তরিত হয় উল্লেখ করে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, এবার শিল্পের দিকে ধাবিত হতে হবে। লেখা পড়া শিখে বেকার বসে না থেকে সকলকে উদ্যমি হতে হবে। আজ চারঘাট উপজলার সরদহ ইউনিয়নের বরকতপুর এলাকায় বিসমিল্লাহ পার্কিং টাইলস/ইট ও ব্লক ফ্যাক্টিরী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেকার সমস্যা দুর করে বেকারত্বের হার শুন্য আনতে। আপনারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প স্থাপন করে সফল হতে চান তাদর সব ধরনের সহযোগীতা করা হবে। চারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজলা গড়তে সকলক এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু,জেলা যুবদলর যুগ্ম সম্পাদক সাবির হাসান মুকুট, ইউনিয়ন যুবদলর সভাপতি আব্দুস সামাদ মোল্লা,ওয়ার্ড বিএনপির সভাপতি মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।

মিজানুর রহমান /শামি


প্রকাশিত: August 16, 2026 | সময়: 11:35 pm | Daily Sunshine

আরও খবর