, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবা ব্যবসায়ীসহ চার জনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। শুক্রবার বিকেল ও রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে পৃথক স্থান থেকে ৩ গ্রাম হেরোইন ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচজার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধনবাড়ী পৌরসভার কালিপুর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীর সামনে থেকে থানার এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলিফ সরকার (২৭) ও সুজন মিয়া (৪২) কে ৩ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। এছাড়াও ওই দিন রাতে ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) নাসিমা বেগম ওরফে নাসু’র বাড়ী থেকে নারী মাদক ব্যবসায়ী সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী মাদক ব্যবসায়ী তানজিল (২৯) কে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। স্বামী স্ত্রী এরা দুজনে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সরকার (২৭) ধোপাখালী ইউনিয়নের সমতকুড়(সরকার বাড়ী)’র খোরশেদ আলম সরকারের ছেলে ও সুজন মিয়া (৪২) একই ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের আ: সামাদের ছেলে। এবং নারী মাদক ব্যবসায়ী সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী মাদক ব্যবসায়ী তানজিল(২৯) পৌরসভার কিসামত ধনবাড়ী( ধোপাবাড়ী)’র বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করে শনিবার(২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ধনবাড়ী থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিত অব্যহত রয়েছে।