সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুলে’ শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে স্কুল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ হেলালুর রহমান।
স্কুলের পরিচালক সাংবাদিক মহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর মমিনুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, দাদাপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আলী আহম্মেদ, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম।
অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্কুলের পরিচালক মহিদুল ইসলাম। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত ও প্রতিষ্ঠানকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক টিপু সুলতান, আঞ্জুমান আরা, সীমা খাতুন, সেলিনা আক্তার পারুল, মুসফিকা জাহান শিল্পী, পাপিয়া খাতুন, সাবরিনা পারভীন, রোকেয়া খাতুন, জেরিন ইসলাম, অভিভাবক সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক রাসেল আলী, শাহিনুর রহমান বাধন, খালেদ মাহমুদ সুজন, রাকিব বিশ্বাসসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 14, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ