সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে শহিদুল ইসলাম সধু (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম সধু নলডাঙ্গা উপজেলার করেরগ্রাম এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সধু ও তার বাবা নিয়মিত গভীর রাতে নৌকায় করে হালতি বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার সময় অসাবধানতায় বাবার সামনেই নৌকা থেকে পানিতে পড়ে যান শহিদুল। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এসআই হাসান মাহমুদের নেতৃত্বে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:01 am | সুমন শেখ