, , ।
স্পোর্টাস রিপোর্টার: রাজশাহী তায়কোয়ানডো একাডেমির আয়োজনে বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেরখাদিয়া মহিলা ক্রিড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিড়া সংস্থার (রাজশাহী বিভাগীয় অফিস) সংযুক্ত কর্মকর্তা মোবারক করিম, সাবেক শিক্ষা অফিসার এসএম মনিরুল ইসলাম আলমগীর, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাইফুদ্দিন বাচ্চু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা বেল্ট বিতরণ করেন।