, , ।
মিজানুর রহমান, চারঘাট: রাজশাহীর চারঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে স্থায়ী ভাবে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলেই নদীর পাড়ের হাজার হাজার মানুষ ক্ষতি গ্রস্থ হয়। তারা যাতে আর ক্ষতির শিকার না হয় সেজন্য স্থায়ী ভাবে সাহাপুর থেকে বাঘা পর্যন্ত স্থায়ী বাধ নির্মান করা হবে। বুধবরার দুপুরে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আর যাতে করে নদীর পাড়ে বসবাসকারীদের ভাঙ্গনের কবলে পড়তে না হয় সেজন্য স্থায়ীকে বাধ নির্মাণ করা হবে। আগামী ১ বছরের মধ্যে আপনারা এর সুফল দেখতে পাবেন। আমি নিজেই সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে পদ্মার ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ভাবে সমাধানের জন্য আন্দোলন করেছি। মানববন্ধন করেছি।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা চারঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের প্রায় ১০৩ জন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ১০ কেটি চাউল সহ শুকনো খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রকিউল ইসলাম রবিন প্রমুখ।
অন্যদিকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন এমপি আবু সাঈদ চাঁদ। বুধবার হাজী আব্দুস সাত্তার প্রামানীক ফাউন্শেন শলুয়া কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি প্রদান আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা ব্যাপক নজর দিয়েছে। তাই সকল শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হয়ে সঠিক ভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। মনে রাখবেন আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের মুখ উজ্জল করবে।
অভিভাবকদের উদ্দ্যেশে এমপি চাঁদ বলেন, চোখ রাখবেন আপনার সন্তানের বন্ধু কারা। কাদের সঙ্গে মিশছে। কোন ভাবেই যাতে নেশার জগতে চলে না যায়। তাই পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনরি সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
সব শেষে উপজেলা ১৩৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি করে গাছ ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি আবু সাইদ চাঁদ।