সর্বশেষ সংবাদ :

রাজশাহীর বিভিন্ন জায়গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় দিবসটি পালন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।
রাজশাহীতে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহী এর “স্পেকট্রাম কনফারেন্স রুম”-এ এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম বজলুর রশীদ এবং সভাপতিত্ব করেন ড. কস্তুরী আমিনা কুইন, সম্মানিত পরিচালক, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ, রাজশাহী। সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজিউর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহী, শরিফুল ইসলাম (অতিরিক্ত) পুলিশ সুপার, রাজশাহী। ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন, রাজশাহী এবং ডাঃ রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), রাজশাহী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুর রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত থীম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অত্যন্ত তথ্যবহুল পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ মোসফেকুর রহমান। এ পর্যায়ে বছর ব্যাপী পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভাগ, জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান প্রধানগণ তাঁদের অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথি জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত রাজশাহী বিভাগের ২টি ক্যাটাগরি এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ১০টি ক্যাটাগরির সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে ড. কস্তুরী আমিনা কুইন বলেন, জাতীয় পর্যায়ের তুলনায় রাজশাহী বিভাগে টিএফআর, মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার সন্তোষজনকভাবে কম। তবে বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ এবং ইনফার্টিলিটি রেট ও সিজারিয়ান ডেলিভারি হ্রাস করতে আমাদের আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগ, জেলা ও বেয়ালিয়া থানার শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজশাহী বিভাগ ও জেলার পুরস্কারপ্রাপ্ত জনপ্রতিনিধিবৃন্দ, কিশোর-কিশোরী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাপাহার: সামনে রেখে সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে রবিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় র্ভাচ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা প.প কর্মকর্তা ডা. আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, খায়রুল ইসলাম, বক্তব্য শেষে সভাপতি ও বিশেষ অতিথি শ্রেষ্ঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
নওগাঁ: আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
পত্নীতলা: উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে এবং উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহমুদুল হক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে হাবিবার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ এর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ। অন্যাদের মধ্যে ছিলেন মেডিক্যাল অফিসার ডা. কামরুজ্জামান, উপজেলা পাথমিক আফিসার মাহমুদা পারভীন, পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, সহকারী কৃষি অফিসার মোহাইমিনুল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক ও কর্মচারি, সূধীজন।
আলোচনাসভা শেষে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সিংড়া: রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
নাচোল: নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, কমিউনিটি মেডিকেল অফিসার নবীউল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. নায়েমা আক্তার পাপিয়া। অনুষ্ঠঅনটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:34 am | সুমন শেখ

আরও খবর