সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জেএফএ নারী ফুটবলের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টারঃ জেএফএ অনূর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনাল আজ। স্বাগতিক রাজশাহী ও গতবারের চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল আজ মঙ্গলবার বিকেল চারটায় ফাইনালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে।
গতবছরও এ দু’টি দলই ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ ৮-০ গোলের বিশাল ব্যবধানে রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। দল দু’টি এবারও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে কি আবারও গতবছরের পুনরাবৃত্তি ঘটবে নাকি রাজশাহী গতবারের হারের প্রতিশোধ নিয়ে এবার চ্যাম্পিয়ন হবে? এ প্রশ্নের উত্তর মিলবে আজ।


প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ