সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম বর্ষণে উপজেলার বিভিন্ন জনপদের রাস্তাঘাট ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় এবং বেশ কয়েকটি গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়ায় জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, এস এম মামুনুর রশিদ, সম্রাট হাসান, সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর, মুজাহিদ খান প্রমুখ।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:28 am | সুমন শেখ

আরও খবর