সর্বশেষ সংবাদ :

আরসিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার: ৮ এপ্রিল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ( আরসিআরইউ) ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির। মঙ্গলবার ( ৮ই এপ্রিল) রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে
সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম ও সেক্রেটারি মোশাররফ হোসেন মাহদী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আরসিআরইউ’র সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিমসহ ইউনিটির সহযোগী সদস্যরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে, ইউনিটির বিভিন্ন কার্যক্রম ও কলেজে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আলোচনায় গুরুত্ব দেওয়া হয় কলেজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে কলেজের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। এছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়েও আলোচনা করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউল সহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা।


প্রকাশিত: April 9, 2025 | সময়: 6:53 am | সুমন শেখ

আরও খবর