, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নলডাঙ্গা পৌরসভার কুঠুরিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় ফাতেমা। অনেক খোজাখুজির পরও শিশুকে পাওয়া যায়নি। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুকে চিকিৎসার জন্য নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমা কুঠুরিপাড়া এলাকার ফিরোজ হোসেনের মেয়ে। এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে শোকের ছায়া নেমে এসেছে।