সর্বশেষ সংবাদ :

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

​জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।

​বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ
২টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: July 12, 2026 | সময়: 10:41 pm | Daily Sunshine

আরও খবর