বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী সহ ২ জন নিহত হয়েছে এবং গুরুত্বর আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার ৭ জুলাই বিকেল ৩ টায় জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন এবং নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরনগর এলাকা থেকে একটি অটোরিক্সা জয়পুরহাট জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশার চালক সহ এক নারী অটোযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরও ৬ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা করে দেয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্টাফ রানা আব্দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। অন্য ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।