বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার চলমান কমিটির সভাপতি মো: শরিফুল ইসলাম তোতা নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিপিজেএ রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে দায়িত্ব গ্রহন করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আজীবন সদস্য মো: আব্দুল জাবীদ অপু, সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নূরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ , সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন সৌরভ ও কার্যনির্বাহী সদস্য রাশেদুল রহমান রাসেল। সাবেক সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), সদস্য শাহিন খান, আ.ন.ম মুক্তার হোসেন।