সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নির্জন মাঠের একটি আম গাছ থেকে ঝুলন্ত এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচরা গ্রামের একটি নির্জন মাঠের আম গাছ থেকে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম মঞ্জিল (৬০) এবং সে নীলচরা গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে।
সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা কাজ করছি। মৃত্যুর কারণ তদন্ত পর জানা যাবে।