শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং পরে যথাযথভাবে জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিভিন্ন পদে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে ১ জন এবং নির্বাহী সম্পাদক পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার জাবীদ অপু জানান, সকল প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৭ জুন (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।