সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বীশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার

স্টাফ রিপোর্টার: দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হবে ২০২৮ সালে। স্কুলের এই মাইলফলক উদযাপনের লক্ষ্যে বছর ব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দ্বিশত বর্ষ উদযাপন এর সার্বিক আয়োজন বিষয়ে স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের এক আলোচনা সভা আগামী ২৬ জুন (শুক্রবার) বিকাল চারটায় কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


প্রকাশিত: June 25, 2026 | সময়: 5:50 am | সুমন শেখ