বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমচাষী, ব্যবসায়ী ও আম আড়ৎদার সমিতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, ফার্ম এগ্রোর উদ্যোক্তা রফিকুল ইসলাম, আম আড়ৎদার সমিতি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আম চাষী সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, রহনপুর ষ্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জাম বাবু, আমচাষী মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।আলোচনা শেষে বর্তমানে ৫২ কেজিতে মন দরে আম বেচাকেনা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাকির মুন্সী বলেন, আম বাজারে বাজার মনিটরিং কমিটি গঠন করা হবে।
এছাড়া আমবাজার ও গরুর হাটে পানি নিষ্কাশনের জন্য পৌরসভা থেকে ড্রেনেজ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।