লালপুরের আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন

লালপুর প্রতিনিধি: অবশেষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রচেষ্টায় লালপুর বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হয়েছে। মঙ্গলবার ২৬ মে থেকে নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে থামবে ঢাকা-চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ৮০৬/৮০৫ ‘চিলাহাটি এক্সপ্রেস’। ট্রেনটি নিয়মিত আজিমনগর স্টেশনে ২ মিনিট যাত্রাবিরতি প্রদান করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপির ৪ মার্চ এর এক পত্রের প্রেক্ষিতে জনগণের দাবি ও প্রয়োজনিয়তার নিরিখে রেলওয়ে কর্তৃপক্ষ আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গত ২০ মে পশ্চিমাঞ্চলের সহকারী চিপ অপারেটিং সুপারিটেডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত পত্রে মঙ্গলবার ২৬ মে আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ৬ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি বেলা ১০ টা ২৮মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশনে পৌছে ১০টা ৩০মিনিটে ঢাকার উদ্দেশ্যে এবং বিকেল ৫ টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৯ টা ১ মিনিটে আজিমনগর স্টেশনে পৌছে ৯ টা ৩ মিনিটে চিলাহািটর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে রেলওয়ের সময় সূচি থেকে জানা গেছে।
প্রসঙ্গত: আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য এক যুগেরও বেশী সময় ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি জানিয়ে আসছিল লালপুর উপজেলাবাসি। ট্রেন থামানোর অন্দোলন করতে গিয়ে চলন্ত ট্রেন থামানো, আজিমনগর স্টেশনে ভাঙচুরের মত অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে। আন্দোলনকারীরা মামলার শিকার ও হাজতবাস পর্যন্ত করেছেন। শেষ পর্যন্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল লালপুরবাসির সে দাবি পুরনে সক্ষম হয়েছেন।


প্রকাশিত: মে ২৬, ২০২৬ | সময়: ২:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর