সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মধু গ্রেফতার

নলডাঙ্গা (নাটোর) উপজেলা সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মহিদুল ইসলাম মধু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে মহিদুল ইসলাম মধুকে রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মধু নলডাঙ্গা থানার কাশিয়াবাড়ি এলাকার মোহাম্মদ রেজ্জাক আলীর ছেলে। গত শনিবার মধু জমিজমা সংক্রান্ত বিরোধে তার আপন চাচাতো ভাই মনির হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে। মনির হোসেন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এবিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম জানান, আসামি মহিদুল ইসলাম মধু ধারা ৪৪৮/৩২৩/৩০২/৩৪/১১৪ পেনাল কোর্ড এর এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে মামলা রয়েছে, মামলা নং ০৭, তারিখ ১৮/০৫/২০২৬ ইং।

এম জহুরুল /শামি


প্রকাশিত: May 19, 2026 | সময়: 10:03 pm | Daily Sunshine