সর্বশেষ সংবাদ :

নবাগত ইউএনও কে গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার,গোদাগাড়ী :

গোদাগাড়ীতে নবাগত নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের যোগদান উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার ১৮মে বিকেলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সহ সভাপতি তারেক আহমেদ অনিক প্রেস ক্লাবের সদস্য জাহিদুল ও আব্দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও ইসরাত জাহান ঢাকা বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে যোগদান করেন। সেখান থেকে তিনি ইউএনও হিসেবে গোদাগাড়ীতে যোগদান করেন। তিনি ৩৬ তম বিসিএস এর প্রশাসন ক্যাডার। উল্লেখ্য যে, বিআরটিএ যোগদানের আগে তিনি ফরিদপুর সদর উপজেলায় ইউএনও ছিলেন।

 

ইউএনও ইসরাত জাহান নতুন কর্মস্থলে যোগদান করে তিনি প্রথম কর্মব্যস্ত দিন অতিবাহিত করার পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে প্রাথমিক পর্যায়ে কুশল বিনিময় করেন।

 

তিনি বলেন, সরকারের দায়িত্ব কর্তব্য পালনে গোদাগাড়ীতে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রæত পৌঁছে দেয়ার ক্ষেত্রে অগ্র্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন।

স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সকল অসঙ্গতি দূর করে গোদাগাড়ী উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও ইসরাত জাহান।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: May 18, 2026 | সময়: 9:57 pm | Daily Sunshine