সর্বশেষ সংবাদ :

ট্রেন থেকে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাকশী রেলওয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল ট্রেনটি চলন্ত অবস্থায় কেবিন ‘গ’-এর ১৭ নম্বর আসনে তল্লাশি চালায়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। তল্লাশিকালে এক ব্যক্তির হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হানিফ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত মাদকসহ তাকে রাজশাহী রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃথা গেল স্বর্ণার একার লড়াই, বাংলাদেশের হার
স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা ছিল বাংলাদেশ নারী দলের। তবে শুরুটাই হলো হতাশাজনকভাবে। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ থামে ১৩৬ রানে। স্বর্ণা আক্তার ছাড়া দলের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি।
তার একার লড়াইয়ে কেবল হারের ব্যবধানই কমেছে। ২৫ রানের এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল লাল-সবুজরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ভাঙতে হতো টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০২৩ সালে শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল তারা।
তিন বছর পর সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। তবে চতুর্থ ওভারে ১২ বলে ১৬ রান করে আউট হন জুয়াইরিয়া। তার বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ভালো খেলতে থাকা দিলারা ১৪ বলে ২৩ রান করে ফেরেন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রান খাতাই খুলতে পারেননি। শারমিন আক্তার সুপ্তাও আউট হন ১ রানে। ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর বলে উড়িয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পড হন সোবহানা, ১৬ রান করে থামে তার ইনিংস। এরপরই মূলত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয়।
একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। তার ঝড়ো ব্যাটিংয়ে হারের ব্যবধান কমে। ৪ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মিতালি অযোধ্যা, মালকি মাদারা ও চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। শুরুতে লঙ্কানদের চাপে রাখলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও ইমেশা দুলহানি ৩২ বলে ৪২ রানের জুটি গড়েন। আতাপাত্তু ৩২ রান করে আউট হলে জুটি ভাঙে।
তবে এরপর তৃতীয় উইকেটে হারশিতা সামারাবিক্রমা ও দুলানির ৫৪ বলে ৮০ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেয়। সামারাবিক্রমা ৬১ এবং দুলানি ৫৫ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার।


প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ