বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩-০৪-২০২৬) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসাবে খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও বি.এন.পির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ।
কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতন প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর এর নির্মাতা প্রতিষ্ঠান খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন। তবে ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তি সময় আবু চাঁদ বলে, অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন। নানা কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন সাধারন সম্পাদক শামছুল আলম । তিনি বিশেষ অতিথির বক্তব্যকালে বলেন, এতিম-সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের নিরাপদে বসবাস করার জন্য সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে। প্রতি তলায় দুই পার্শে ওয়াসরুম সহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সপ্তাহের দুই দিন-শুক্রবার ও শনিবার দুইজন এমবিবিএস চিকিৎসক এর মাধ্যমে এখানে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু।
উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,বাঘা প্রেস কাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বিএনপি নেতা মুখলেছুর রহমান,সুরুজ্জামান সুরুজ,জালাল উদ্দীন,শফিকুল ইসলাম, আব্দুল লতিব,আফাজ উদ্দীন, আসলাম আলী,আব্দুল কুদ্দুস,শামসুল হকসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
জানা যায়,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত সামশুদ্দিন সমেশ ডাক্তার প্রতিষ্ঠান গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান, বর্তমানে- এতিম ও সুবিধা বঞ্চিত ১০৭ জন শিশু এবং ২৬জন বয়োসবৃদ্ধ (পুরুষ-মহিলা) এখানে অবস্থান করছেন।
নুরুজ্জামান /শামি