, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারীর প্রতি নৃশংস হামলার ঘটনায় নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীর স্বামী। ভূক্তভোগীর স্বামী তাজেমুল হক জানান, গত ৩১ মে রবিবার বিকাল ৫টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আমার স্ত্রী তাহেরা খাতুন বাড়ীর উঠানে বের হওয়া মাত্রই নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে মনিরুল ইসলাম, মনিরুল ইসলামের ছেলে ফিরোজ (২২), স্ত্রী রেজিনা বেগমসহ (৩৫) আমার বড় স্ত্রী তাহেরা ও ছেলে তমাল সংঙ্গবদ্ধ হয়ে লাঠি শোটা কিল ঘুষি মেরে জখম করে।
আমার স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে নাচোল হাসপাতালে চিকিৎসা করাই। তাজেমুল আরো জানায় তারা যেকোন মুহুর্তে আমাকে ও আমার স্ত্রী খুন জখম করেত পারে তাই আমি বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এব্যাপারে বিবাদি ফিরোজের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।