সর্বশেষ সংবাদ :

পবায় কৃষক, মৎস্য চাষী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে প্রণোদনা বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে রোপা আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় সুফলভোগীদের মাঝে গোখাদ্য বিতরণ এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষীর মাঝে মৎস্য চাষের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে কৃষক, মৎস্য চাষী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী তাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬ | সময়: ৭:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ