, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় ৭০ বছর ধরে বসবাস করা বিক্রয়কৃত জমির মালিকনা দাবি এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি শরিফুল ইসলাম ও তার পরিবার। শনিবার ১১-এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে শরিফুলের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, বিক্রেতার কতিপয় ওয়ারিশগণ অহেতুক আমার পরিবারের সাথে বিরোধে জড়ায়ে হামলা-মামলা দায়ের-সহ স্থানীয় প্রশাসনকে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব পুরুষের ক্রয়কৃত জমির প্রাপ্যতা ও ন্যায় বিচার দাবি করেছেন ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন,বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মৌজায় জহির উদ্দীনের কাছ থেকে ৪৭ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন তারা দাদা মনির মন্ডল। এরপর তার দাদা মারা গেলে সেই জমি ওয়ারিশসুত্রে প্রাপ্ত হয়ে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মনির মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য শামসুল হক । শামসুল হকের মৃত্যুর পর তার দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী বসবাস করছেন।
সংবাদ সম্মেলনে শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান,চাকরির সুবাদে তিনি সহ তার অপর ভাই বোন অধিকাংশ সময়ে বাইরে থাকেন। গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তাদের বাড়িতে না থাকার সুযোগে মিনারা বেগম, চুমকি, মেমজান বেগম, নেহেরা বেগম,শফিকুল ইসলাম শফি,আলম,মশিকুল.পলাশ, নেক আলম, সরভানু, রেহেনা. শাপলা, ইমরান আলী সংঘবদ্ধভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে বাড়িতে অবস্থান করে মালামাল হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে আইনের সহায়তায় ঘর বাড়িতে উঠে পূর্বের ন্যায় বসবাস করেন।
এদিকে গত ২৭ মার্চ ২০২৬ ইং পূর্বের জের ধরে অসৎ উদ্দেশ্যে মিনারা বেগম, রেহেনা বেগম, সরবানু ও শফিকুল ইসলাম আবারো বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি ও আমার পরিবার সহ প্রতিবেশী লোকজন তাদের প্রতিরোধ করি। সংবাদ সম্মেলনে মরহুম শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম সহ তার মা ও দুই বোন উপস্থিত ছিলেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকন সহ গ্রামের আরো বেশ কিছু লোকজন জানান,ওয়ারিশসুত্রে শামসুল ইসলাম এই জমি ভোগ করেছেন। এখন তার ছেলে মেয়েরা ভোগ করছেন। হঠাৎ করেই বিক্রেতা জহির উদ্দীনের কিছু ওয়ারিশ অযৌতিক স্বত্ব দাবি করছেন। অযৌতিক দাবি নিযে ঘর বাড়িতে হামলায় বাঁধা দেওয়ায় তাদেরকেও মামলায় জড়ানো হয়েছে। তারা বলেছেন, শামসুল হকের বাবা মনির মন্ডল জমি ক্রয়ের পর তাৎক্ষনিক খারিজ করেন নাই। এসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। তবে জমি কেনার মধ্যে কোন ভেজাল নেই। বিক্রতার ওয়ারিশদের দাবি যৌতিক নয়।
এসব বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
নুরুজ্জামান /শামি