সর্বশেষ সংবাদ :

ধানের শীষের প্রার্থী মিনুর পক্ষে প্রচারে সাবেক মেয়র বুলবুল

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা উঠেছে। শনিবার ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি, সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি’র বন ও পরিবেশ বিষয় সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। উপশহর (পূর্ব) বিএনপির আয়োজনে প্রচার মিছিলটি অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পুরো উপশহর এলাকা প্রদক্ষিণ করে।
গণসংযোগকালে সাবেক মেয়র বুলবুল পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ও তাদের কাছে মিনুর পক্ষে ধানের শীষে ভোট চান। এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপি নেতা বুলবুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে বিএনপি কখনো আপস করিনি। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি করতে মিনু ভাইয়ের বিকল্প নেই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক এসএম শাইদুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাবলু, মোফাক্কার হোসেন, শেখ আবু জাফর টুটু, মিজানুর রহমান মিজানসহ যুবদল এবং ছাত্র দল, মহিলা দলের নেতৃবৃন্দরা।


প্রকাশিত: February 8, 2026 | সময়: 7:03 am | সুমন শেখ

আরও খবর