বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আলামিন খান,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারী সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ ” জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬” এর ভোট প্রদান সুবিধার্থে আগামী ০৯-০২-২০২৬ ও ১০-২-২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে”।
এছাড়া ১১ ও ১২(ভোটের দিন) তারিখ সাধারণ ছুটি এবং ১৩ ও ১৪ তারিখ সাপ্তাহিক ছুটি থাকার কারনে সব মিলে ৯ থেকে ১৪ তারিখ মোট ৬ দিনের ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা।
আলামিন/শামি