সর্বশেষ সংবাদ :

এলাকার উন্নয়ন পেতে হলে ধানের শীষের বিকল্প নাই : মুকুল  

স্টাফরিপোর্টার,বাঘা :

মানুষ স্বাধীন ভাবে ১৭ বছর ভোট দেয়া থেকে বিতাড়িত। এবার সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচনে দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার কোন বিকল্প নেই। এমনটি অভিমত ব্যক্ত করেছেন বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অসংখ্য দলীয় নেতা-কর্মী।

 

 

 

মুকুল বলেন, আর মাত্র ৮ দিন পর আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয়ী নিশ্চিত করতে হবে। এ জন্য সামনে যে কটি দিন রয়েছে, রাতদিন সমানে গনসংযোগ করতে হবে। ইউনিয়নের বিভিন্ন পাড়ায়-মহল্লায় গণসংযোগের পাশাপাশি  নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করতে হবে। কারন আমাদের প্রতিপক্ষরা এক সময় নারী নেতৃত্ব হারাম উল্লেখ করলেও এখন তারা নারীদের ভোট চাইতে মাঠে নামিয়ে আমাদের মহিলা কর্মীদের নানা ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই প্রতিটি এলাকায় গিয়ে ওয়ার্ড নেতাদের মাধ্যমে নারীদের নিয়ে ওঠান বৈঠকের ব্যবস্থা করা এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের মাঝে তুলে ধরা আবশ্যক ।

গণসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল বলেন, ধানের শীষ মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তাঁর জীবনে দলের জন্য বহু কিছু ত্যাগ স্বীকার করেছেন।  তাই আপনারা এলাকার উন্নয়ন চাইলে অবশ্যই তাঁর প্রতীক ধানের শীষকে বিজয়ী করবেন। কারণ ধানের শীষ মার্কা এদেশের খেটে খাওয়া কৃষকের মার্কা, ধানের শীষ মার্কা বিশ্বশান্তির অগ্রদূত শহীদ জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা-স্বাধীনতার মার্কা। তিনি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার বিগত দিনের সাফল্য এবং ২০০৮ সালের আগ পর্যন্ত রাজশাহী অঞ্চল যে ধানের শীষের ঘাটি ছিলো সে কথা উল্লেখ করে এবং আবারও স্ব-স্থানে ফিরিয়ে আনার দাবি জানান দলীয় নেতা কর্মীদের। এজন্য ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করারও আহ্বান জানান তিনি ।

মুকুল নির্বাচনী প্রচারনায় নারীদের উদ্দেশ্যে বলেন,আমরা নির্বাচিত হলে আগামীতে নারীদের ভাগ্যের উন্নয়নে হবে, আপনারা ধর্ম
ব্যবসায়ীদের কথায় কান দিবেন না। আমাদের নেতা তারেক জিয়া ওয়াদা করেছেন, আমরা সরকার গঠন করতে পারলে এদেশে কোন বেকার যুবক থাকবে না এবং নারীদের ভাগ্য উন্নয়নে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ সময় মুকুলের সাথে উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম বাদশা, ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক বাবর আলী, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কায়োমুদ্দিন সরকার-সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: February 3, 2026 | সময়: 1:14 pm | Daily Sunshine