সর্বশেষ সংবাদ :

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মাতার জানাযা নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের মাতা নিলুফার বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হেতেমখাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মরহুমার প্রথম জানাযা নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাযা নামাজে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ ও স্বজনরা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে নগরীর হেতেমখাঁয় বড় মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন নিলুফার বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দ্বিতীয় জানাযা শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মরহুমার দাফন সম্পন্ন হবে।


প্রকাশিত: July 16, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ

আরও খবর